যারবিয়াম ঘরের উপর রায়
1. য়ে সময় যারবিয়ামের পুত্র অবিয খুব অসুস্থ হয়ে পড়েছিল, সেই সময় যারবিয়াম তার স্ত্রীকে বলল, “তুমি শীলোতে গিয়ে ভাববাদী অহিযর সঙ্গে দেখা কর
2. অহিযই সে-ই ভাববাদী যিনি বলেছিলেন, আমি ইস্রায়েলের রাজা হব
3. তবে দেখো এমন ভাবে ছদ্মবেশে য়েও যাতে কেউ বুঝতে না পারে য়ে তুমি আমার স্ত্রী
4. কথা মতো যারবিয়ামের স্ত্রী শীলোতে ভাববাদী অহিযের সঙ্গে দেখা করতে গেলেন
5. প্রভু তাঁকে বললেন, “যারবিয়ামের স্ত্রী তোমার সঙ্গে দেখা করে ওদের অসুস্থ ছেলে সম্পর্কে জানতে আসছে
6. কিন্তু অহিয দরজায তার পাযের শব্দ শুনতে পেয়ে বলল, “এসো গো যারবিয়ামের স্ত্রী
7. যাও ফিরে গিয়ে যারবিয়ামকে বলো প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘যারবিয়াম আমি তোমাকে ইস্রায়েলের সমস্ত লোকদের মধ্যে থেকে বেছে নিয়ে আমার ভক্তদের অধীশ্বর বানিয়েছি
8. দায়ূদের বংশধর ইস্রায়েল শাসন করত
9. কিন্তু তুমি অনেক বড় বড় পাপ করেছ
10. তাই আমি তোমার পরিবারে বিপদ ঘনিয়ে আনব
11. তোমার পরিবার থেকে য়ে কেউ শহরে মারা যাবে তাকে কুকুরে খাবে এবং তোমার পরিবারের য়ে লোক মাঠে মারা যাবে তাকে শকুনে খাবে
12. ভাববাদী অহিয যারবিয়ামের স্ত্রীকে আরো বললেন, “এবার তুমি বাড়ি যাও
13. ইস্রায়েলের সমস্ত লোক কাঁদতে কাঁদতে ওকে সমাধিস্থ করবে
14. প্রভু ইস্রায়েল শাসন করার জন্য এরপর য়ে নতুন রাজা বেছে নেবেন সে যারবিয়ামের বংশ ধ্বংস করবে
15. “তারপর প্রভু ইস্রায়েলের ওপর আঘাত হানবেন
16. যারবিয়াম নিজে পাপ করেছে, আর ইস্রায়েলের লোকদের পাপাচরণের কারণ হয়েছে
17. যারবিয়ামের স্ত্রী তির্সাতে ফিরে গেল
18. সমগ্র ইস্রায়েল প্রভুর কথা মতো চোখের জলে ভাসতে ভাসতে তাকে কবর দিল
যারবিয়ামের মৃত্যু
19. রাজা যারবিয়াম আরো অনেক কিছু করেছিল
20. যারবিয়াম 22 বছর রাজত্ব করার পর তার মৃত্যু হলে তাকে তার পূর্বপুরুষদের সঙ্গে কবর দেওয়া হল
রহবিয়াম যিহূদায় রাজত্ব করেন
21. শলোমনের পুত্র রহবিয়াম যখন যিহূদার রাজপদে অধিষ্ঠিত হলেন তখন তাঁর বয়স 41 বছর ছিল
22. যিহূদার লোকরা পাপ করেছিল এবং এমন সব কাজ করেছিল যা প্রভু অনুচিত বলে বিবেচনা করেছিলেন
23. এরা উঁচু বেদী ছাড়াও পাথরের স্মৃতিসৌধ, বাঁশের পবিত্র মূর্ত্তি প্রভৃতি বানিয়েছিল
24. তাদের মধ্যে এমন মানুষ ছিল যারা অন্য দেবতার পূজার জন্য রতিক্রিযার্থে দেহ বিক্রয় করেছিল
25. রহবিয়ামের রাজত্বের পঞ্চম বছরে মিশরের রাজা শীশক জেরুশালেমের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন
26. শীশক প্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সমস্ত সম্পদ, এমনকি দায়ূদের বানানো সোনার ঢালগুলো পর্য়ন্ত নিয়ে যান
27. তখন রহবিয়াম এই জায়গায় রাখার জন্য পিতল দিয়ে নতুন ঢাল বানালেন
28. এরপর যখনই রাজা মন্দিরে য়েতেন প্রহরীরা তাঁর সঙ্গে সঙ্গে ঐ ঢালগুলো নিয়ে য়েত
29. রাজা রহবিয়াম য়ে সমস্ত কাজ করেছিলেন তা ‘যিহূদার রাজাদের ইতিহাস’ গ্রন্থে লিপিবদ্ধ আছে
30. রহবিয়াম ও যারবিয়াম দুজনেই সব সময় একে অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকতেন
31. রহবিয়াম মারা যাবার পর তাঁকে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে দায়ূদ নগরে সমাধিস্থ করা হল